রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

মাগুরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গুরুপে ৪ জন নিহত।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

মাগুরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গুরুপে ৪ জন নিহত হয়েছেন।
মাগুরা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১ প্রার্থীসহ ৪ জন নিহত হয়েছেন। জেলার সহকারী পুলিশ সুপার কামরুল হাসান এখনও পর্যন্ত এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) জগদল ইউনিয়নে বিকেলে ওই সংঘর্ষ শুরু হয়।

স্থানীয়রা জানায়, আগামী ১১ নভেম্বর জগদল ইউনিয়ন পরিষদে নির্বাচন। সেখানে মেম্বার পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থক সবুর মোল্লা ও নজরুল ইসলাম। গেল কয়েকদিন ধরেই দুই প্রার্থীর কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ দুপুরে তারা তুচ্ছ ঘটনা নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। বেশ কিছুক্ষণ ধরে চলে সংঘর্ষ। এক পর্যায়ে গুরুতর আহত হন দুই মেম্বার প্রার্থীসহ তার বেশ কয়েকজন কর্মী। মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন মেম্বার প্রার্থী সবুর মোল্লা, তার ভাই ও ভাতিজাকে। নিহত হন প্রতিপক্ষ নজরুলের সমর্থক ইমরানও। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..