বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে মাঠে নারান্দী ইউনিয়ন বিএনপি লন্ডনের রাজপথে বাংলাদেশিদের রাজনৈতিক সংঘর্ষ, এবার গণহারে বহিষ্কারের হুমকি! মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতন, থানায় অভিযোগ ২৩ নভেম্বর জবিতে ‘নৈরাজ্যকে না’ স্লোগানে র‍্যালি-মানববন্ধন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কর্তৃক খোকসা থানা আকস্মিক পরিদর্শন বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সংসদ সদস্য পদ থেকে কিশোরগঞ্জ ৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, পাকুন্দিয়ায় প্রতিবাদে আনোয়ারখালী ও কুশাকান্দায় বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে মাঠে নারান্দী ইউনিয়ন বিএনপি

মহি উদ্দিন মাসুম: পাকুন্দিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন নারান্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারান্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন নারান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব বোরহান উদ্দিন সরকার, পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রায়হান হোসেন ভূঁইয়া, নারান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোজাম্মেল হক বিপুল, যুবদল নেতা কামরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের নেতা মহিউদ্দিন মাসুম, ছাত্রদলের সাবেক সভাপতি আল ইমরান, রাজন, ফরহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা আরও বলেন, গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো অপতৎপরতা ও সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলতে তাঁরা বদ্ধপরিকর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..