রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

যশোরের শার্শায় সেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল।

মোঃ জসীম উদ্দীন, বেনাপোল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের শার্শা উপজেলা শাখা ও বেনাপোল পৌর শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার নাভারন বাজারে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন ও বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদের নের্তৃত্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আগামীর ও আধুনিক শার্শার রুপকার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আল-মামুন বাবলু।

এসময় উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আল-মামুন বাবলু বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্টা ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল অগ্রনী ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

উপজেলা সেচ্ছাসেবক দলের সময় উপযোগী কমিটি দেওয়ার জন্য গণতন্ত্রের মানস কন্যা, আপসহীন নেত্রী বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে ধন্যবাদ জানান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন।

আনন্দ মিছিলে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আবুবক্কর সিদ্দিক মিলন, এস. এম আব্দুল হক, মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য ইসরাঈল হোসেন রনি, খাইরুল আলম, ফারুক, বিল্লাল, আরো উপস্থিত ছিলেন সুজন, মামুন, আসাদ, আশিক, আব্দুল্লাহ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..