ন্যূনতম বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে দেশের ১৪৭টি কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
তিনি বলেন, তৈরি পোশাক খাতে উদ্দেশ্যমূলকভাবে একটি মহল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
বিজিএমইএ সভাপতি বলেন, সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় লিখিত প্রস্তাব দেবে পোশাক কারখানা মালিকরা। তবে শ্রমিকদের আন্দোলন বন্ধ না হলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার কোন যৌক্তিতা নেই।