কুষ্টিয়ার খোকসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে খোকসা থানা পুলিশ। রবিবার ০৮ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮ টা ১৫ মিনিটের সময় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে মাদক, নাশকতা ও চুরি মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)-এর মাধ্যমে চারজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বিশেষ এই অভিযান চলাকালীন খোকসা থানার পুলিশ টিম বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত নিম্নোক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।
মাদক মামলার আসামি (২ জন): ১. মেহেদী হাসান প্রজ্ঞা (২৫), পিতা- মোঃ খলিলুর রহমান, সাং- বনগ্রাম পূর্বপাড়া। ২. মোঃ রাশেদ শেখ (২৩), পিতা- শাহজাহান শেখ লতা, সাং- একতারপুর। (উভয় থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া)
নাশকতা মামলার আসামি (২ জন): ১. শ্রী গণেশ দত্ত (৫৫), পিতা- মৃত রবিন্দ্রনাথ দত্ত, সাং- পদ্মজানি। ২. জালাল মন্ডল (৫৫), পিতা- মৃত গফুর মন্ডল, সাং- উত্তর শ্যামপুর। (উভয় থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া)
চুরি মামলার আসামি (১ জন): ১. মোঃ ইমন হোসেন (২৬), পিতা- মোঃ বকুল হোসেন, সাং- বেতবাড়ীয়া, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া।
এছাড়াও মাদক সেবনের সাথে জড়িত চারজন মাদকসেবীকে হাতেনাতে আটক করে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে খোকসা থানা পুলিশ জানায়, সাধারণ মানুষের জীবনযাত্রার নিরাপত্তা বিধান, অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং সমাজ থেকে মাদকের অভিশাপ নির্মূল করতে খোকসা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই ক্যাটাগরীর আরো খবর..