শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় সুপারি গাছের চারা রোপন নিয়ে সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত খোকসায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম তাহসিফ হত্যাকাণ্ডের আসামির রিমান্ড শুনানিতে ‘আদালতে সাংবাদিক কেন’ প্রশ্ন বিচারকের লোহাগড়ায় মাছবাহী পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, জাতীয় সরকার গঠনের আহ্বান শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

লোহাগড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে অবস্থিত লোহাগড়া বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, লোহাগড়া পৌর বিএনপি’র সহ-সভাপতি মোল্লা মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ নায়েব আলী, মেহেদী হাসান বিশ্বাস, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আখতার হোসেন মোল্লা, যুবদল নেতা ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি সহ প্রমুখ।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর রবিবার সকালে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফল করতে লোহাগড়া উপজেলা, পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..