রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই : উপদেষ্টা ফাওজুল কবির

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “নেভাল সিরাজকে তার ভিন্নমতের কারণে হত্যা করা হয়েছিল। আমরা চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি হোক, যেখানে ভিন্নমতের কারণে কেউ অনিশ্চয়তায় থাকবে না, কেউ হত্যার শিকার হবে না।”

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ আয়োজন করে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর।

উপদেষ্টা ফাওজুল কবির খান আরও বলেন,
“বাংলাদেশ বহু মত ও বহু ধর্মের দেশ। এখানে বিভিন্ন মত, আচরণ ও চিন্তা থাকবে—এটাই স্বাভাবিক। আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো মতের কারণে কেউ ভয় বা অনিশ্চয়তায় না থাকে।”

তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন,
“আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন করবেন। যে দলেরই প্রার্থী বিজয়ী হোক, আমরা তাদের পাশে থাকব। কাউকে সুযোগ দেবেন না নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা বিকৃত করার।”
তিনি বলেন, “একটি শান্তিপূর্ণ নির্বাচনই হবে নেভাল সিরাজের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

এ ছাড়া বক্তব্য দেন—

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন

পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক

বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার

নেভাল সিরাজের সন্তান মো. মোয়াজ্জেম হোসেন

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ)-এর কবর জিয়ারত করেন। পরে পাঁচদোনা–ডাঙ্গা চার লেন সড়কটির নামকরণের ফলক উন্মোচন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..