রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
Oplus_16908288

আন্তর্জাতিক প্রবীণ দিবস – ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা বা দ্য এইজ অব লংজিবিটি রিথিংকিং সিস্টেমস ফর লংগার লাইভস। বৃহস্পতিবার ১ অক্টোবর বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার  ( রিক ) জেলা প্রশাসন, সমাজেবা অধিদপ্তর, বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন সমূহ, নরসিংদী এসব কর্মসূচি আয়োজন করে।  সকাল সাড়ে ৯ টায়  জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নরসিংদী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাখন দাস, সভাপতি, নরসিংদী প্রেসক্লাব, মুহাম্মাদ আশরাফুল ইসলাম খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, কামরুজ্জামান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা, মোঃ নাসির উদ্দিন, ইন্সপেক্টর অব পুলিশ, মতিউর রহমান জাকির, সভাপতি, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা ও সমবায় পরিষদ, আলহাজ্ব  রফিকুল ইসলাম, সভাপতি, পাঁচদোনা প্রবীণ ইউনিয়ন কমিটি, আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ কমিটি, রিক কর্মকর্তা নুর মোহাম্মদ, রিক কর্মকর্তা ইয়াকুব মাজি, আলোচনা সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা, ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে লাগানোর আহ্বান জানানো হয়

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..