১৮ অক্টোবর ( রবিবার ) সকাল ১১ ঘটিকায় নরসিংদী সদর উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে ইমপ্রুভড ইনকাম সিকিউরিটি থ্রু স্ট্রেনদেনদ ইন্টারজেনারেশনাল গ্রুপস ফর ওল্ডার পিপল ইন বাংলাদেশ প্রকল্প রিসোর্স ইন্টগ্রেশন সেন্টার ( রিক ) এর উদ্যোগে আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী ও হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে সাব – ডিস্ট্রিক কোর্ডিনেটর নুর মোহাম্মদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মুহাম্মদ আশরাফুল ইসলাম খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নরসিংদী, ডা. জলিল কায়সার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নরসিংদী, কামরুজ্জামান সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা,নরসিংদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম,নরসিংদী, মোঃ আব্দুল মোতালেব , উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, কৃষি কর্মকর্তা নরসিংদী আমদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসাইন, আমদিয়া আন্তপ্রজন্ম ক্লাব – ১ এর সভাপতি শামীম আহসান দেলু, পাঁচদোনা ইউনিয়ন আন্তপ্রজন্ম ক্লাবের সভাপতি মতিউরসহ নরসিংদী সদর উপজেলার প্রায় আটটি ইউনিয়নের আন্তপ্রজন্ম ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং মোঃ আমজাদ হোসেন, মনিটরিং ফ্যাসিলেটর, রিক,
মোঃ ইয়াকুব মাজি, মনিটরিং ফ্যাসিলেটর রিক, এবং নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আন্তপ্রজন্ম ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, সামাজিক সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিল আইএসআইজিওপি এই বেসরকারি উন্নয়ন সংস্থাটি। উপস্থিত বক্তারা বলেন প্রবীণদের জীবনমান উন্নয়নে এই সংস্থাটি গুরুত্ব অপরিসীম। সভায় বক্তরা আবারও বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্ট্রিগ্রেসন সেন্টার রিক এর আইএসআইজিওপি প্রকল্পটির কার্যক্রম চালু করার দাবি করেন।
এই ক্যাটাগরীর আরো খবর..