রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জুলাই যুদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে-এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে এত জুলুম-নিপীড়নের শিকার হতে হয়নি। তাই জুলাইয়ের মজলুমদের কষ্ট জামায়াতই সবচেয়ে ভালো বোঝে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর থেকে আজ পর্যন্ত জামায়াতে ইসলামী কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি। আন্দোলনের লক্ষ্য ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রতিহিংসা নয়।

প্রসঙ্গত, আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..