রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

৫ দফা দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ ও মিছিল

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন নির্বাচন অবশ্যই জুলাই সনদ ও জুলাই ঘোষণার আইনি ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে। তিনি বলেন, “এখনো সময় আছে কন্সটিটিউশনাল অর্ডারের মাধ্যমে বা গণভোট আয়োজন করে জুলাই সনদকে বৈধতা দিয়ে নির্বাচন আয়োজনের।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে নির্বাচন হলে তা ফ্যাসিবাদের জন্ম দেবে। “বাংলার মানুষ আরেকটি ফ্যাসিবাদ দেখতে চায় না। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

সরকারের উদ্দেশে অধ্যাপক পরওয়ার বলেন, “আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারেন তবে নির্বাচন সুষ্ঠু হবে কীভাবে? আমাদের দাবি— জুলাই সনদের আইনি ভিত্তি দিন, সাংবিধানিক অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের কার্যক্রম স্থগিত করুন এবং নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করুন।”

তিনি আরও জানান, সার্ভেতে ৭০ শতাংশ মানুষ পিআরের (Proportional Representation) পক্ষে মত দিয়েছে এবং ঐকমত্য কমিশনের ৩১ দলের মধ্যে ২৫ দল এ প্রস্তাবে সমর্থন জানিয়েছে। তাই জনগণের রায় যাচাইয়ের জন্য গণভোট আয়োজনেরও দাবি জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল। যৌথ সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে জিপিও মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..