রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো: সুমন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার জাকজমকপূর্ণ ভাবে মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা আমিন। জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সম্পাদক পয়গাম আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসান মাহামুদ মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। ঠাকুরগাঁও জেলার সকল স্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..