রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের স্থান পরিবর্তনে সমন্বয়ক রাফির বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

তাদের দাবি- সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রভাব খাটিয়ে করে পরিষদ ভবনটি তার নিজ গ্রাম জয়পুর গ্রামে নিয়ে যেতে চাইছে। জয়পুর গ্রামটি ইউনিয়নের শেষ প্রান্তে হওয়ায় সেখানে যেতে মানুষের অসুবিধা হবে। এতে করে ইউনিয়নের অনেক গ্রামের মানুষ সেবা বঞ্চিত হবে। তারা স্থান পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

দাবি না মানলে আরও বৃহৎ কর্মসূচির হুমকি দেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার সহিলদেও গ্রামে মদন-মোহনগঞ্জ পাকা রাস্তার ওপর এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেয়।

এতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ খান, একই ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ মনারুল মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আমিনুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাখাওয়াত হোসেন রেনু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান চৌধুরীসহ অসংখ্য মানুষ বক্তব্য দেন।

এলাকাবাসী জানান, এই ইউনিয়নে এ পর্যম্ত যত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা তাদের নিজেদের পছন্দ মতো জায়গায় পরিষদের কাজ করেছেন। গত আওয়ামী সরকারের সময় মধ্যবর্তী স্থান হিসেবে সহিলদেও গ্রামে পাকা রাস্তার পাশে ৩০ শতাংশ জমি পরিষদের ভবনের স্থান নির্ধারণ করা হয়। এটি পরিষদের নামে রেজুলেশন করে পাকাপাকি করা হয়। কিন্তু সরকার পতনের পর জয়পুর গ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাফি প্রশাসনকে চাপ দিয়ে তার নিজের গ্রামে ওই ভবনটি স্থাপন করতে চাইছে। এরই প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের জানান, বিগত সরকারের সময় সহিলদেও সহ সম্ভাব তিনটি জায়গা নির্বাচন করে এর যেকোনো একটিতে ভবন নির্মাণের বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। সরকার পতনের পরে আর এ বিষয়ে অগ্রগতি জানা নেই। এখন এই ইউনিয়নের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে পরিষদের ভবনটি তারা কোন জায়গায় চান

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..