রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নেত্রকোণায় সোহাগ হত্যা মামলার আসামি ২ ভাই গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলার আসামি দুই ভাইকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সজীব ব্যাপারি ও রাজীব ব্যাপারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারী ছেলে। সোহাগ হত্যা মামলায় রাজিব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারনামিয় আসামি।

রবিবার (১৩ জুলাই) ভোরে নেত্রকোণার দুর্গাপুরের চায়না মোড় এলাকা থেকে ঢাকা ডিবি পুলিশ নেত্রকোণা পুলিশের সহায়তায় তাঁদেরকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

পুলিশ সুপার জানান, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোণা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে দুই ভাইকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস হত্যাকান্ডের শিকার হন ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লফিয়ে আনন্দ উল্লাস করে হত্যাকারীরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..