রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগ ও আ.লীগের নেতাকর্মী গ্রেপ্তার-৪

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে ছাত্রলীগের এক নেতা ও এক ইউনিয়ন চেয়ারম্যানসহ আওয়ালীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতাকৃত সকলকে গত বছরের ২৮ সেপ্টেম্বর তারিখে বিস্ফোরক দ্রব্যাদি আইনে বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের তথ্য, গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক এবং গাগলাজুর গ্রামের হাজী আব্দুল মালেকের ছেলে মো. হাবিবুর রহমান (৫৪)। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি ও গরুহাট্টা এলাকার মৃত হাকিম আলী মুন্সীর ছেলে খলিল শিকদার (৫৫)।

এছাড়াও আ.লীগের অঙ্গ সংগঠনের গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নওহাল এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু সাইদ (৪৫) এবং ছাত্রলীগের মোহনগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মাইলোড়া এলাকার আলী আজগরের (সাগর) ছেলে মাহমুদ আল নুর সমাপ্ত (২৪)।

শুক্রবার (৯ মে) দুপুর ৩টার দিকে গ্রেফতারকৃত সকলকে জেলা আদালতে প্রেরণের করা হয়েছে বলে জানান মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার দিনগত রাতের বিভিন্ন সময়ে মোহনগঞ্জ শহরে পৃথক পৃথক স্থানে অভিযানে পরিচালনা করা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়। বিস্ফোরক দ্রবাদি আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত সকলকে আজ (শুক্রবার) বিকেলের দিকে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..