রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মদন উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকের অব্যাহতির দাবি

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নেত্রকোণার মদন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি এবং বহিষ্কারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ হয়েছে।

বিএনপির একাংশের নেতা-কর্মীরা শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রধান সড়কে বিক্ষোভ করেন।

এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী টুটন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান, আল মনসরুল আলম আরিফ, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. এনামূল হক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০২২ সালের ৯ এপ্রিল মদন উপজেলা বিএনপির সম্মেলন শেষে নির্বাচনের মাধ্যমে নূরুল আলম তালুকদার সভাপতি ও রফিকুল ইসলাম আকন্দ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কমিটি গঠন করতে পারেননি তারা। তাই এই দু’জনকে অব্যাহতি ও বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..