রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সড়কের পাহারাদার নিহত

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান মিয়া (৫২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে রাস্তায় পানি দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রমজান মিয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত জদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের নির্মাণাধীন সড়কে পাহারাদার হিসেবে কাজ করতেন রমজান। বিকালে ডোবা থেকে ওই সড়কে পানি দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। ডোবায় বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন রজমান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। গ্রামের লোকজন জানিয়েছেন-রমজান মিয়া সহজ সরল মানুষ। ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..