রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নেত্রকোণায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, রয়েছে ১৮ মামলা

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে মাদক মামলায় ২০ মাসের সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ শফিকুল ইসলাম সৈকতকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও ১৮ টি মামলা রয়েছে। প্রতিবার গ্রেপ্তারের পর কারাগার থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়েছে সৈকত।

সোমবার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রোববার দিবাগত রাতে পৌরশহরের মাইলোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈকত মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া গ্রামের মৃত সৈয়দ আলী আহমেদের ছেলে।

পুলিশ জানায়, মাদকের একটি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা হয় সৈকতের। জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

এদিকে মাদকের অপর একটি মামলায় ৬ মাসেী সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

পুলিশ আরও জানায়, সাজাপ্রাপ্ত সৈকত পলাতক ছিলেন। গোপন সংবাদে রোববার দিবাগত রাতে মাইলোড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আমিনুল ইসলাম বলেন, সোমবার দুপুরে সৈকতকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকের ১৮টি মামলা রয়েছে। বারবার জেল থেকে ছাড়া পেয়ে মাদকের ব্যবসায় জড়ায় সৈকত। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..