সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

৫ দফা দাবি আদায়ে প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) চিকিৎসকরা। আজ সোমবার (১০ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে জানানো চিকিৎসকদের ৫টি দাবি হলো, এমবিবিএস বিডিএস ব্যতিত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না, ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে, ম্যাটস ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

এ সময় তারা আরও বলেন, ‘গত ৯ তারিখ বেলা ১১ টা থেকে ১২ তারিখ পর্যন্ত সারাদেশে একসাথে সকল চিকিৎসকরা কর্মবিরতিতে থাকবে।

আর এ দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে নতুন কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবে। প্রতিবাদের সাথে একত্মতা পোষণ করেন কুমেক হাসপাতালের পরিচালক, কুমেক প্রিন্সিপাল, এনডিএফ ও ড্যাবের নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..