রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

দ্রুত নির্বাচন দিয়ে সম্মানে সাথে বিদায় নিন: বাবর

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অন্তর্বতী সরকারের উদ্দেশে বলেছেন, আপনারা দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যর উর্ধ্বগতি সামলাতে পারছেন না। তাই দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিদায় নিন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের তৈরি থাকতে বলেন তিনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় স্টেশন সংলগ্ন মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি এর আয়োজন করে।

নেত্রকোণা-৪( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাগারে আটকে রেখেছে। শুধু আমাকে কারাগারে রেখেছে তাই নয়। গত সাড়ে ১৭ বছর পুরো দেশকেই কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার।

বিএনপি নেতা বাবর বলেন, কারাগারে থাকাকালে আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দেওয়াতে চেয়েছিল। অনেক নির্যাতন করেছে। কিন্তু পারেনি, তারা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন,জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে। সরকারি -বেসরকারি চাকুরির পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন এ গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দৃুল মান্নান তালুকদার, জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি প্রমূখ। এছাড়া মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুৃম, সদস্য সচিব গোলাম রাব্বানী পুতুলসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..