রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নেত্রকোণায় নারী অধিকার নিয়ে লোকগীতি ও পথনাটক

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
নেত্রকোণায় গ্রামীণ পর্যায়ে সচেতনতার লক্ষ্যে নারীর অধিকার নিশ্চিত এবং নারীদের প্রতি বৈষম্য নিরাসনে লোকগীতি ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের পুকুরিয়া এলাকায় মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজনে লোকগীতি ও পথনাটক সমতার অধিকার আয়োজন করে।
অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মার্জিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে বাল্যবিবাহ বন্ধ, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধ, পরিবেশ দূষণ রোধ ও বৈষম্য নিরশনে বাউল শিল্পী গোলাম মাওলা লোকগীতি পরিবেশন করেন এবং সাংস্কৃতিক কর্মী জুয়েল রানার রচনা ও পরিচালনায় পথনাটক সমতার অধিকার এর মধ্য দিয়ে সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ ইবনে মিজান, সহকারী শিক্ষক আবুল কদ্দুছ, মাহমুদপুর কমিউনিটি ফোরামের সভাপতি ফেরদৌস আহমেদ, কুনিয়া কমিউনিটি ফোরামের সভাপতি কামাল হোসেন, এখন টিভির সাংবাদিক রিফাত আহম্মেদ রাসেলসহ নারী প্রগতি সংঘের যুব ফোরামের সদস্যরা।
লোকগীতি ও পথনাটকে নারী প্রগতি সংঘের যুব ফোরামের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক কর্মীরাও অংশগ্রহণ করেন।
এ সময় শিশুদের নিয়মিত বিদ্যালয়ের প্রেরণ এবং নারী স্বাস্থ্য ও সামাজিক সচেতনতায় নানা পরামর্শ দেওয়া হয় গানের মাধ্যমে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..