সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
নেত্রকোণার মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সকল অসামাজিক -অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
 রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
 পরে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মাজহারুল হক কাসেমী, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা মাসুম আহমাদ প্রমুখ। এছাড়া এতে শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।
বক্তারা এই উপজেলায় ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সকল অসামাজিক -অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করার দাবি জানান। এসব বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..