রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ছাত্র হত্যার আসামি ধামরাই যুবলীগ নেতা মোহনগঞ্জে গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগ নেতা মো. কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোণার মোহনগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল।
গ্রেফতার কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মেদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।
যুবলীগ নেতা কামরুল ইসলাম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরির চর গ্রামে তার অবস্থা শনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
ওসি মো. আমিনুল ইসলাম দুপুর সাড়ে তিনটার দিকে জানান, কামরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে। ধামরাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তবে এখনও সেখানকার পুলিশ এসে পৌঁছায়নি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..