রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পিকআপে করে কৃষকের গরু নিয়ে পালাচ্ছিল চোর, গ্রেপ্তার-৩ 

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

পিকআপে করে কৃষকের গরু নিয়ে পালাচ্ছিল চোর, গ্রেপ্তার-৩

কৃষকের গরু চুরি করে পিকআপে করে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার মোহনগঞ্জ থানা পুলিশ।
এসময় চুরি যাওয়া দুটি ষাড় ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
আজ শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলো- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের
মো: আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো: আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো: রফিক (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গরু উদ্ধার ও চোর গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ওই দুটি ষাড় উদ্ধার করা হয়। এসময় গরু চুরির অভিযোগে পিকআপে থাকা ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পিকআপটি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত দুটি ষাড় গরুর মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে।
ওসি আমিনুল ইসলাম বলেন,গরু চুরির খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। গোপন সংবাদে পাশের আটপাড়া উপজেলা থেকে পিকআপে থাকা চোরাই দুটি ষাড়সহ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গরুগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্য নিয়ে বের হয়েছিল। ওই মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার তিন জনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..