রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নেত্রকোণায় নাশকতা মামলায় যুবলীগের সভাপতিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
নেত্রকোণায় নাশকতা মামলায় যুবলীগের সভাপতিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নেত্রকোণার সদর উপজেলায় পৃথক দুইটি নাশকতা মামলায় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি দুজনকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
 মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে গ্রেফতারকৃত দুজন জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেতারকৃতদের একজন সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান মোফাক্কারুল হোসেন তালুকদার মিলন (৫২)। তিনি একই ইউনিয়নের হবিবপুর বাংলা গ্রামের মোশারফ হোসেন তালুকদারের ছেলে। তাকে নেত্রকোণার মোহনগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি (চেয়ারম্যান) গত ৮ আগস্ট একটি নাশকতা (বিশেষ ক্ষমতা আইন) দায়েরকৃত মামলার এজাহাজার ভুক্ত আসামি।
গ্রেতারকৃত আরেকজন হলেন দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বজলুল কাদের নয়ন (৪৮) এবং এই ইউনিয়নের শ্রীপুর বালি গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে তিনি। তাকে অন্য আরেকটি নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
নেত্রকোণার মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, রিমান্ড আবেদনসহ গ্রেফতারকৃত দুজনকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..