রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রেলের টিকিট কালোবাজারির দায়ে-৩ ব্যক্তিকে অর্থদন্ডসহ কারাদন্ড

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
নেত্রকোণার মোহনগঞ্জে রেল স্টেশনে টিকিট কলোবাজারির সময় হাতে নাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটক তিন জনকে অর্থদন্ডসহ ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নেত্রকোণা মোহনগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড টেংগাপাড়া গ্রামের গোলাম রব্বানী’র ছেলে মো. খসরু (২৫) ও একই ‍গ্রামের মৃত মুসলিম উদ্দিনে’র ছেলে ফুল মিয়া (৪৫)। আরেকজন জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের মো. আসাদুল্লাহ’র ছেলে আবু সাইম (২৫)। এদের মধ্যে খসরু ও সাইমেকে পাঁচশো টাকা এবং ফুল মিয়াকে নয়শো টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আনুমানিক রাত ৭টার দিকে নেত্রকোণায় দায়িত্বরত সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোহনগঞ্জ আর্মি ক্যাম্প হতে লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদী’র নেতৃত্বে মোহনগঞ্জ রেলস্টেশনে অভিযানের মাধ্যমে টিকেট কালোবাজারি খসরু, সাইম ও ফুল মিয়া নামে তিন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনীর একটি টহল দল তৎক্ষণাৎ মোহনগঞ্জে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান করেন। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে সাজাপ্রাপ্ত তিনজনকে মোহনগঞ্জ থানা পুলিশেরে কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ হেফাজতে থাকার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ‍ইসলাম (পিপিএম) জানান, সাজাপ্রাপ্ত তিন আসামিকে আগামীকাল (১০ জানুয়ারি) শুক্রবার
সকালের দিকে রেল পুলিশের সহায়তায় জেলা কারাগার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..