রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
নেত্রকোণায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সাভিসেস লিমিটেড (বোয়েসেল) এই অবহিত করণ কর্মশালার আয়োজন করে।
নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে বোয়েসেলের সিনিয়র সহকারী সচিব মোছাঃ নাজমুন নাহার এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেল এর (প্রশাসন,মানব সম্পদ ও অর্থ) মহাব্যবস্থাপক নূর আহমেদ।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মুনম্ন লিজা, গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হাসান আল মামুন ও জর্ডান সিডনি কোম্পানি প্রতিনিধি আফরোজা খাতুন প্রমূখ।
কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, জনসংখ্যা কোন দেশের বুঝা নয়, তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিনত করতে পারলে তারা দেশের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..