রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সীমান্তে মালিকবিহীন ৯৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে মালিকবিহীন ৯৬৩ বেতাল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আমদানীয় নিষিদ্ধ অবৈধপথে আনা এসব মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
তিনি জানান, আজ রবিবার সকাল সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। টহল দলটি এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬১ হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় একটি মিনি ট্রাক গমনের সময় ট্রাকটি থামানোর সিগন্যাল প্রদান করে।
এ সময় ট্রাকের আরোহীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। টহল দলটি ট্রাক তল্লাশিকালে ট্রাকের বডির নিচে স্থাপনকৃত ট্রে’য়ের মধ্য হতে মালিকবিহীন ৯৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ জব্দকৃত মিনি ট্রাকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..