সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

ইজতেমা মাঠে ৩ খুনের মামলায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

 

টঙ্গীর ইজতেমার মাঠে তাবলীগ সাথীদেরকে হত্যার দায়ে মামলার ৯ নাম্বার আসামী শফিউল্লাহ

কে কিছুক্ষণ পূর্বে শরীয়তপুর জেলা থেকে গ্রেফতার করেছে, টঙ্গী ইজতেমা মাঠে তিন জন নিহতের ঘটনায় মামলার ৯ নম্বর আসামি সাদপন্থী নেতা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৯টায় শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

তিনি শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। শফিউল্লাহ রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের নেতা।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে রাত সোয়া ৯ টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা  উপপরিদর্শক(এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে টঙ্গী নিয়ে আসে।

মামলার বাদী পক্ষ তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বলেন, শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরিয়তপুর

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি শফিল্লাহকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করেছি। তাকে আমাদের টিম টঙ্গী নিয়ে আসছেন।

উল্লেখ্য, এ মামলার শনাক্ত ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর ও ৬ নম্বর আসামি জিয়া বিন কাসেম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এই নিয়ে এই মামলায় তিনজন গ্রেপ্তার হলেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..