রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শরীয়তপুরের জাজিরা উপজেলার স্বামীর হাতে স্ত্রী খুন।

নাদিম হোসেন (জাজিরা প্রতিনিধি শরীয়তপুর)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামে ঘটে এমন এক হৃদয়হীন, বিভীষিকাময় ঘটনা। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ স্বামীর হাতে নি’র্মমভাবে প্রাণ হারিয়েছেন তার জীবনসঙ্গিনী, সত্তরোর্ধ্ব সোনাই বিবি।

সোমবার (২৮ জুলাই) গভীর রাতে ঘটে যাওয়া এই নাটকীয় ঘটনায় এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া। হ’ত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সী (৮০)-এর বিরুদ্ধে, যিনি শাবল দিয়েই স্ত্রীকে আ’ঘাত করে নি’র্মমভাবে হ’ত্যা করেন।

পুলিশ, পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, করিম মুন্সী দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্য হারিয়ে ছিলেন। একে একে দুই সন্তানকে হারানোর বেদনা, একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন ক্যান্সারে আক্রান্ত হয়ে তাকে মানসিক দিক থেকে বিপর্যস্ত করে তোলে। সেই ক্ষত শুকানোর আগেই তিনি বেছে নেন এক ভয়ানক পথ।

নি’হত সোনাই বিবি বার্ধক্যজনিত দুর্বলতায় ভুগছিলেন এবং চলাফেরার জন্য লাঠির ওপর নির্ভর করতেন। কিন্তু এসবই যেন হ’ত্যাকারীর কাছে ছিল অপ্রাসঙ্গিক। পারিবারিক বেদনার পরিণতিতে যেন তার মনুষ্যত্ব লোপ পেয়েছিল।

মঙ্গলবার সকালে বাড়ির বড় ছেলের স্ত্রী ময়না বেগম ঘুম ভেঙে ঘর থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখতে পান, ঘরের মেঝেতে স্ত্রীর র’ক্তাক্ত নিথর দে’হ পড়ে আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..