রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শরীয়তপুরের জাজিরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: নারীসহ আহত ৪

মোঃ নাদিম হোসেন (জাজিরা উপজেলা প্রতিনিধি শরীয়তপুর)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী সলিমুদ্দিন মাদবরের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাজী নওয়াব আলীর বড় ছেলে, কাদের ফকির(৪৫) ও ছোট ছেলে আব্দুল ফকির(৩৫), কাদের ফকিরের ছেলে সাব্বির(১৪) ও তার স্ত্রী হেনা বেগম।

এলাকাবাসী জানায়, নাওডোবা ইউনিয়নের হাজী সলিমুদ্দিন মাদবরের কান্দি গ্রামের হাজী নওয়াব আলীর দুই ছেলে সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে আব্দুল ফকির ধারালো অস্ত্র দিয়ে আপন বড় ভাই কাদের ফকিরের উপর হামলা করে। পরে কাদের এর ছেলে ও স্ত্রী ছাড়াতে গেলে তাদের উপরেও হামলা করে আব্দুল। এতে হেনা বেগম গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..