রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পদ্মা সেতুর পাশে মাঝিরঘাট জিরো পয়েন্টে ভয়াবহ নদীভাঙন – জীবন ও জীবিকার সংকট

নাদিম শিকদার (জাজিরা উপজেলা প্রতিনিধি)
  • আপলোডের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

পদ্মা সেতুর পাশে মাঝিরঘাট জিরো পয়েন্টে ভয়াবহ নদীভাঙন – জীবন ও জীবিকার সংকট

নাদিম শিকদার (জাজিরা উপজেলা প্রতিনিধি)

পদ্মা সেতুর অদূরে, মাঝিরঘাট জিরো পয়েন্ট এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে চরম বিপর্যয়ের মুখে পড়েছে সাধারণ মানুষ। প্রতিনিয়ত ভেঙে পড়ছে ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। নদীর ভাঙন এতটাই তীব্র যে মুহূর্তেই একটি পরিবার তার আশ্রয় ও জীবিকা হারিয়ে ফেলছে।

এই এলাকাটি শুধু বসবাসের জায়গা নয়—এটি অনেক মানুষের কর্মস্থল ও জীবনের ভরসাস্থল। বাজারের দোকানগুলো ছিল অসংখ্য মানুষের আয়ের উৎস। কিন্তু এখন সব কিছু ধ্বংসের মুখে। সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে, অনেকেই তাদের সম্বল রক্ষা করতে হিমশিম খাচ্ছে।
এই ভয়াবহ পরিস্থিতিতে পার্শ্ববর্তী এলাকার যুব সমাজ এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে এলাকার লোকজন—উদ্ধার ও সহায়তা কাজে সক্রিয়ভাবে এগিয়ে আসার অনুরোধ করেছে তারা।

এমন পরিস্থিতিতে ছবি তোলা বা ভিডিও করা নিয়ে অনেক যুবক ব্যাস্ত। একদিকে কান্নার আওয়াজ অপরদিকে ভিডিও করে ভাইরাল হওয়ার আনন্দে মেতে উঠেছে অনেকে।এমনটাই বলছে এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..