রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শরণখোলায় বিজয় দিবস উপলক্ষে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন। 

বাগেরহাট, শরণখোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
শরণখোলায় শুক্রবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী সমাজের পরিচয়ে বিজয় দিবস উপলক্ষে চাঁদাবাজীর প্রতিবাদে এই মানববন্ধন করেন শরণ খোলার ব্যবসায়ী সমাজ।
শুক্রবার সকালে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্নআহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী,আহবায়ক কমিটির সদস্য তালুকদার মোঃ মধু,উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার,উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী সুজন হাওলাদার প্রমূখ।
বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে শরণখোলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়েন্দা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ব্যপকভাবে চাঁদার নামে টাকা আদায় করা হয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিষয়টিকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা এর প্রতিকার দাবী করেন।
এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, উপজেলা প্রশাসন থেকে কোন চাঁদাবাজী করা হয়নি। স্বেচ্ছায় কয়েকজন ব্যবসায়ী অনুদান দিয়ে গেছেন। এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই বলে ইউএনও জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..