রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার

জামায়াতে ইসলামীর “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত।

মোঃ কবির হোসেন কিবরিয়া (বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে , অঞ্চল ৪ মোড়েলগঞ্জ উপজেলা, মোরেলগঞ্জ পৌরসভা, শরণখোলা উপজেলার কর্মীদের নিয়ে আজ সকাল ৯ঃ০০ টায় মোড়েলগঞ্জ হযরত আবু হুরায়রাহ (রাঃ) মাদ্রাসা মিলনায়তনে “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত হয় ।
বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিষয়ক সম্পাদক জনাব অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মাওলানা রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জনাব অধ্যাপক ইকবাল হুসাইন।
বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মাওলানা আবুল কাশেম।
দারসুল কুরআন প্রদান করেন, জেলা জামায়াতে ইসলামীর কৃষি ও অর্থ সম্পাদক জনাব মাওঃ শাহাদাত হোসাইন,
বই আলোচনা করেন,(চরিত্র গঠনের মৌলিক উপাদান) জনাব শেখ মোহাম্মদ ইউনুস, সেক্রেটারি জেলা জামায়াতে ইসলামী বাগেরহাট।
সহীহ তিলাওয়াত প্রশিক্ষণ প্রদান করেন, মাওলানা আবুল কাশেম,
ব্যক্তিগত রিপোর্ট আমাদের আয়না এর উপর আলোচনা করেন , মাওলানা আলতাফ হোসাইন ।
ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও কোরবানির বিষয় আলোচনা করেন, জনাব অধ্যাপক ইকবাল হুসাইন , সেক্রেটারি জেলা জামায়াতে ইসলামী বাগেরহাট।
বাইয়াতবদ্ধ জীবনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এর উপর আলোচনা করেন , মাওলানা রেজাউল করিম।

সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে চাই একটি সুসংগঠিত জাতি, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপী শিক্ষা শিবির পরিচালনা করে আসছে । সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..