বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

শরণখোলায় নিজের পাতা কারেন্টের ফাঁদে জড়িয়ে নিজের মৃত্যু।

কবির হোসেন কিবরিয়া(বাগেরহাট) শরণখোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় এক কৃষক তার ধান ক্ষেতের ইদুর নিধন করার জন্য কারেন্টের ফাঁদ পাতেন। পরে নিজের পাতা ওই ফাঁদের কারেন্টে জড়িয়ে কৃষকের মৃত্যু ঘটে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ১৯ মার্চ সকাল ১০টার দিকে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর কাছে জানা গেছে, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে ২ নং ধানসাগর ওয়ার্ডের চাষী শাহ আলম তার ইরি ক্ষেতে এ বছর বাম্পার ফলন হয়েছে। কিন্তু ইদুর দিনে ও রাতে প্রচুর ধান কেটে ফেলে। তাই ইদুরের হাত থেকে বাঁচতে কৃষক শাহ আলম বিদ্যুতের তার ওই খেতে জড়িয়ে রাখেন। সকালে ওই ক্ষেতের অবস্থা দেখতে এসে অসাবধানতা বসত ওই কারেন্টের তারে জড়িয়ে পড়েন কৃষক শাহ আলম।পরে প্রতিবেশীরা বিষয়টি জানার পরে বিদ্যুতের লাইন অফ করে তাকে উদ্ধার করতে পারলেও ততক্ষণে শাহ আলমের মৃত্যু ঘটে । এ ঘটনার সংবাদ শুনে শরণখোলা থানা পুলিশের সেকেন্ড অফিসার মোহাম্মদ আজিজুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশ এর অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন এ ঘটনায় শরণখোলা থানায় একটি
ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফন করার জন্য ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..