বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

শরণখোলা ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন।

কবির হোসেন মো: কিবরিয়া (বাগেরহাট) শরণখোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

গণ অধিকার পরিষদ(জিওপি)র সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সন্ত্রাস,চাঁদাবাজি,দুর্নীতি, দখল বানিজ্য ও ধর্ষনের বিরুদ্ধে রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় আল আরাফা ইসলামী ব্যাংক চত্বরে শরণখোলা “ছাত্র অধিকার পরিষদে”র আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি জনাব মোঃ আল মামুন খান ,বাগেরহাট জেলা ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক জনাব মোঃ সানাউল্লাহ ,শরণখোলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জনাব মোঃ কাইউম হোসেন, শরণখোলা সরকারি (ডিগ্রী) কলেজ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক জনাব মোঃ মিরাজ হাওলাদার।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জনাব মোঃ নাহিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী , ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী সহ সাধারণ জনগণ।

বক্তারা বলেন , জুলাই আন্দোলনের পরে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির মত অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। চাঁদাবাজি দুর্নীতি ধর্ষণ রুখতে সরকারের মাঠ পর্যায়ে কঠোর কোন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে সরকারকে আরো কঠোর হতে হবে।
জুলাই আন্দোলনের স্পিটকে বুকে ধারণ করে সরকার পরিচালনা করতে হবে । কোন ধরনের ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না ,প্রয়োজনে আবারো আন্দোলনের ডাক দেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..