রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
 নেত্রকোণায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কনক মল্লিককে (২৫) আটক করেছে সেনাবাহিনী। তিনি জেলার কলমাকান্দা বিশাদা গ্রামের অনিল মল্লিকের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা মাদকের আনুমানিক বাজার মূল্য নব্বই হাজার টাকা।
আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা তিনশো পিস টেপেন্টাডল ট্যাবলেট (ইয়াবার বিকল্প) এবং দেশী অস্ত্র (চাপাতি, বক্সার, বাইনো, কুড়াল, দা প্রভৃতি) উদ্ধার করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার ও কলমাকান্দা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা।
এরআগে মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কনককে কলমাকান্দা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডভুক্ত পশ্চিম বাজার এলাকা থেকে আটক করা হয়।
মেজর নাজমুজ সাকিব জানান, তার নেতৃত্বে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর ও সেনা সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে কলমাকান্দার কুখ্যাত মাদক ব্যবসায়ী কনক মল্লিককে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে ইয়াবার বিকল্প মাদক টেপেন্টাডল ট্যাবলট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ী কনকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..