রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে আওয়ামী লীগের নেতা গ্রেফতার-২

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
নেত্রকোণার মোহনগঞ্জে বিএনপি নেতার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) রাতে পৃথক অভিযানে পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার প্রণয় দত্ত (৫৮) ও একই এলাকার মঞ্জরুল হক (৪৫)।
এদের মধ্যে প্রণয় দত্ত পৌরশহরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মঞ্জুরুল হক সাবেক যুবলীগ নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে গত ১৮ জুলাই পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের টেংগাপাড়া এলাকার বাসায় হামলা চালায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ব্যাপক ক্ষতিসাধন করে এবং লুটপাট চালায় হামলাকারীরা। এরপর শেখ হাসিনার সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় এর আগেও বেশ কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, রবিবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..