রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ শাশুড়ি-পুত্রবধূ গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
নেত্রকোণার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই নারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সম্পর্কে তারা শাশুড়ি ও পুত্রবধূ।
এসময় তাদের কাছ থেকে ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০ হাজার ৭০০ উদ্ধার করা হয়।
রবিবার (১০ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পৌরশহরের কাজিয়াটি গ্রামের শিউলী আক্তার (৪০) ও মদিনা আকন্দ (১৮)।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিয়াটি গ্রামের মাদক কারবারি ফয়সালকে গ্রেফতার করতে শনিবার দিবাগত রাতে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশি চালিয়ে জাল টাকা, অস্ত্র, মোবাইল ফোন, সিম ও নগদ টাকা পাওয়া যায়। পরে ফয়সালের মা শিউলী আক্তার ও স্ত্রী মদিনা আকন্দকে গ্রেফতার করে। উদ্ধার করা দেশীয় অস্ত্র ও টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসির দায়িত্বে থাকা পরিদর্শক  (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..