শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

সিংড়ায় বিএনপির দু’গ্রুপের সংঘ’র্ষ, আহত ৪জন

আমিনুল হক, সিংড়া,(নাটোর) প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
 নাটোরের সিংড়ায় রাস্তাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে  দুই গ্রুপের ৪জন আহত  হয়েছেন বলে জানা গেছে।
বৃহঃস্পতিবার  (৭ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,  উপজেলার চৌগ্রাম ইউনিয়নের জামতলী নীচা বাজার এলাকায় রাস্তা কে কেন্দ্র করে ইটালী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের সাধু হাজি গ্রুপ ও চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়ার গ্রামের আবুল কালাম  আজাদ গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এঘটনায় আবুল কালাম আজাদ গ্রুপের মোঃ উজ্জ্বল (৩৫) পিতা মোঃ ফটিক ও সাজ্জাদ মেম্বার ও অপরপক্ষ সাধু হাজী গ্রুপের মোঃ সাইফুল (৩৫) পিতা মৃত আঃ লতিফ সরকার ও মোঃ জাহাঙ্গীর আলম লিটন পিতা সাধু হাজী আহত হয়। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনার পরের দিন (৮ নভেম্বর)  শুক্রবার সকালে পুনরায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের প্রস্তুতি নেয়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে যৌথবাহিনী তৎপর আছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দু’গ্রুপের কেউ  লিখিত অভিযোগের  খবর পাওয়া যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পরিদর্শন করেছেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..