রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

যৌথ অভিযানে আড়াই টন ভারতীয় চিনি জব্দ

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আড়াই টন (দুই হাজার পাঁচশো কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
সোমবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোণা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
মেজর জিসানুল হায়দার জানান, সোমবার রাত ৭টার দিকে গোয়েন্দা সূত্রে পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে চোরাই পথে আনা ভারতীয় চিনি মজুদের সংবাদ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ জরিয়া গ্রামের আব্দুল মজিদের গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই গুদাম ঘরে প্রতি বস্তায় ৫০ কেজি ওজনের দুই হাজার পাঁচশো কেজি চিনি মজুদরত অবস্থায় পাওয়া যায়। পরে গুদাম ঘরের মালিক যৌথবাহিনীর কাছে নিশ্চিত করেছেন মজুদকৃত ভারতীয় চিনির মালিক পূর্বধলার নাটেরকোণা গ্রামের মৃত আফসর আলীর ছেলে মো. স্বপনের।
তিনি আরও জানান, জব্দৃকত চিনি সংশ্লিষ্ট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..