রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ২

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধ বাগেরহাট
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

 

খুলনার বটিয়াঘাটা এলাকায় যৌথ অভিযানে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ ও দেশীয় অস্ত্রসহ ২ জন মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও প্রতারক চক্রের মূলহোতা মো. সাহেদ হোসেন(৩০) ও তার সহযোগী ফুজ্জাত আলী(৩২) কে আটক করে।
এসময়ে আটককৃতদের কাছ থেকে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ, ১টি হ্যান্ডকাফ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের পোশাক ও আইডি কার্ডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তারা এসব পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তিনি আরও বলেন, জব্দকৃত মাদক, দেশীয় অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..