রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের মিছিলে হামলা, গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগে করা মামলায় যুবলীগ নেতা আননান ওরফে আদনালকে (৩৯) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) যুবলীগ নেতা আননানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।
গ্রেফতারকৃত আননান নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের মৌয়াটি গ্রামের হাবিবুর রহমান ওরফে কাচু মিয়ার ছেলে এবং বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাউসী এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরের দিকে যুবলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে।
গত ৪ আগস্ট বারহাট্টার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গোপালপুর বাজারে এসে পৌঁছায়। তখন ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগ এনে গত ১৯ আগস্ট উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৪৭) বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আননান ওরফে আদনাল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..