শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

শরণখোলা ইসলামী আন্দোলনের গণসমাবেশ।

মোঃ কবির হোসেন কিবরিয়া (বাগেরহাট), শরণখোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার;
দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা;
নির্বাচন কমিশন পুনর্গঠন ও সংখ্যানুপাতিক নির্বাচন(PR) পদ্ধতি বাস্তবায়নের দাবীতে, ইসলামী আন্দোলন শরণখোলা আজ বিকাল ৩ টায় খোন্তাকাটা বাজারে গন সমাবেশ এর আয়োজন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ নং খোন্তাকাটা ইউনিয়ন সভাপতি এইচ এম ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং মোঃ আসলাম হোসেন মৃধা’র সঞ্চালনায় ,, গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন , বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন শরণখোলা উপজেলা সভাপতি মাস্টার মোঃ রুহুল আমিন সরদার, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব খান, উপজেলা সেক্রেটারি জনাব ইব্রাহিম বিন আব্দুর রশিদ, বাগেরহাট জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহদী হাসান জুনায়েদ, সহ আরো অনেকে।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর জাতির ঘাড়ে অবৈধভাবে চেপে থাকা স্বৈরশাসক,ছাত্র-জনতার গন অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আন্দোলনে ছাত্রদের কৃতিত্ব বেশি থাকায় জাতী কৃতজ্ঞ।এ আন্দোলন ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই আন্দোলন দিয়ে রচিত হবে স্বৈরশাসক পতনের নতুন আর এক ইতিহাস। আওয়ামী স্বৈরশাসকের করুন পরিণতি থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শিক্ষা নেয়ার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহফুজুর রহমান বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কোন নৈরাজ্যবাদ নব্য স্বৈরাচারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে সকল আলেম-ওলামাদের সাথে নিয়ে ঐক্য মতের ভিত্তিতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..