রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নি*হত

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর এলাকায় (বাঁশঝাড়ের কবরস্থানের পাশে) সড়ক দুর্ঘটনায় ঝিনুক নামে (১০) বছরের এক শিশু আরোহী প্রাথমিক স্কুলের শিক্ষার্থী নিহত।
 মঙ্গলবার (৮ অক্টোবর) মদন,মোহনগঞ্জ সড়ক দিয়ে মেদিপাথরকাটা গ্রাম থেকে মিশুক দিয়ে বাখরপুর নামক স্থানে গিয়ে মিশুকটি মোড় ঘুড়ানোর সময় উল্টে যায়। মিশুকে থাকা ঝর্ণা আক্তারের ছেলে ঝিনুক ওরফে রনি ছিটকে মিশুকের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটি উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেদিপাথরকাটা গ্রামের মোঃ রুকেল মিয়ার ছেলে ঝিনুক ওরফে রনি। রনি ২৯নং সহিলদেও  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করে বলেন,রনির লাশ নেওয়ার জন্য অভিভাবকসহ শিক্ষার্থীরা এসেছিল। পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে নিহতের লাশ অভিভাবকের কাছে দিয়ে দেওয়া হয়েছে। মিশুকটি অন্য কোনো কিছুর সঙ্গে সংর্ঘষ হয়নি। মোড় ঘুড়তে গিয়ে উল্টে শিশুটি নিচে পরে মারা যায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..