শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

ভারতের মহারাষ্ট্রে নবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় বিক্ষোভ মিছিল।

মোঃ কবির হোসেন(শরণখোলা)ঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
 ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানে কতৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে আজ জুম্মাবাদ শরণখোলার রায়েন্দা বাজারে তৌহিদি জনতার  ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পাঁচ রাস্তার মোড়ে যেয়ে শেষ হয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
অন্যন্যের মধ্যে পথসভায় বক্তব্য রাখেন, জনাব মিজানুর রহমান মোল্লা, বিএনপি নেতা জনাব বিপ্লব তালুকদার,রায়েন্দা পাঁচ রাস্তা জামে মসজিদের খতীব জনাব মাওঃ ইসমাইল মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব শাখা শরণখোলা উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শরীফ বায়জিদ হোসাইন, শরণখোলা যুব শাখা জামায়াতের প্রচার সম্পাদক ও নূর লাইব্রেরী রায়েন্দা’র স্বত্বাধিকারী জনাব রিয়াজুল ইসলাম রিয়াজ সহ আরো অনেকে।
বিভিন্ন মসজিদের আগত মুসুল্লী, সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে  পাঁচ রাস্তা আল আরাফা ইসলামী ব্যাংক চত্ত্বর লোকে লোকারণ্য হয়ে যায়।
বক্তারা , দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ,ভারত সরকারের কাছে । অন্যথায় আরো কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।
বক্তারা বলেন, মুসলিম জাতি সত্তায় আঘাত করে কেউ কোনদিন টিকে থাকতে পারেনি, পারবে না । সতর্ক করে দিয়ে বলেন,বিশ্ব মুসলিমের গণ আন্দোলনের জোয়ারে ভেসে যাবে ভারতীয় নৈরাজ্যবাদ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..