রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের পুলিশ সুপার তৌহিদুল আরিফ

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

 

বাগেরহাটে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেছেন, পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের। পুলিশ তার আইন ও নিয়ম অনুযায়ী জনগণের সেবা করবে। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করবে। কোন অপরাধী ছাড় পাবে না। বাগেরহাটকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকরা হলেন পোশাক ছাড়া পুলিশ। পুলিশ যেমন অপরাধ দমনে কাজ করে, সাংবাদিকরা তার লেখনির মাধ্যমে অপরাধীদের তথ্য প্রকাশ করে। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। বাগেরহাটের অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।
এ সময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, আহসানুল করিম, বাবুল সরদার, নীহার রঞ্জন সাহা, প্রেসক্লাবের কোষাধক্ষ মাসুদুল হক, সাংবাদিক ইয়ামীন আলী, আলী আকবর টুটুল, মোল্লা আব্দুর রব, মোঃ রবিউল ইসলামসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, গ্রাম্য দলাদলি, সড়কের শৃঙ্খলা, চুরি, সদর থানা দালাল মুক্তসহ নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের নিকট তুলে ধরে তা সমাধানের প্রতি জোর দাবী জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..