রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নেত্রকোণার ট্রেনের ধাক্কায় যুবকের মৃ*ত্যু

মোঃ রফিকুল ইসলাম,
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
নেত্রকোণার বারহাট্রায় মহুয়া আন্তঃনগর ট্রেনের ধাক্কায় কেশব (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
 আজ মঙ্গলবার বিকাল সোয়া ৪
 টার দিকে ঢাকা-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোণা জেলার বারহাট্রা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কেশবের বাড়ি জেলার কেন্দুয়া উপজেলার বাঘমারা গ্রামে।
বারহাট্রা রেলস্টেশন মাস্টার মো. মোজাম্মেল হক জানান, মোহনগঞ্জ থেকে  ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল মহুয়া আন্তঃনগর ট্রেনটি। পথে বারহাট্রা স্টেশনের কাছাকাছি ট্রেনটি পৌঁছলে সেখানে রেলপথের পাশ দিয়ে হেঁটে যাওয়া কেশবের সাথে ধাক্কা লাগে। এসময় কেশব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্টেশন মাস্টার স্থানীয়দের বরাতে আরও জানান, কেশব স্টেশনের কাছাকাছি গোহেহালা গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ বিকালে রেলপথ ধরে হাঁটার সময় দুর্ঘটনার শিকার হন।
কেশবের মরদেহ ঘটনাস্থলেই রাখা আছে। এ বিষয়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলেও জানান স্টেশন মাস্টার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..