রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আন্তঃনগর ট্রেন ২৮ দিন পর চলাচল শুরু 

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
গণআন্দোলন চলাকালে সহিংসতার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল।
আজ (বৃহস্পতিবার ১৫/০৮/২৪) সকালে বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ঢাকা ডিভিশন) শাহ আলম কিরণ শিশির এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ দুপুর ১টার দিকে ঢাকা-নেত্রকোণা রুটে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলবে। এর মধ্য দিয়ে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।’
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গত ১৮ জুলাই থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি ঘোষণা করা হয়।
সে সময় কেবল হাসপাতাল ও জরুরি সেবা চালু থাকে। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। সে সময় কিছু কিছু জায়গায় ট্রেন চলাচল বন্ধ ছিল। সহিংসতার পরিপ্রেক্ষিতে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।
গত ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে গত ১২ আগস্ট মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। গতকাল থেকে স্বাভাবিক হয় মেইল ও কমিউটার ট্রেন চলাচল।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..