রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

খালেদার অসুস্থতার খবর চাপা দিতে পরীমনিকে সামনে আনা : ফখরুল

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়া যখন অত্যন্ত অসুস্থ, তখন সেটা ধামাচাপা দেয়ার জন্য পরীমনির বিষয়টি সামনে আনা হয়েছে। এ সরকার সব সময় একটা ঘটনার পেছনে আরেকটি প্রসঙ্গ দাঁড় করিয়ে দেয়।

বুধবার (১৬ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

অভিনেত্রী পরীমনির মামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, মামলা করা হয়েছে ধর্ষণ ও হত্যাচেষ্টার। আরেকটা অপরাধের দায় দিয়ে তাকে রিমান্ডে নেয়া হয়েছে। এ ব্যাপারটা আমি বুঝতে পারিনি। মামলা করলেন ধর্ষণ ও হত্যাচেষ্টার, আর তাকে রিমান্ডে নেয়া হলো কী জন্য, তার কাছে মাদক পাওয়া গেছে বলে। আজকে অনেক প্রশ্ন আসছে, তাহলে কি ক্ষমতাধরা যা চাইবেন তাই হবে? প্রশাসন কি যা চাইবে তাই হবে? আজকে একটি লোকের পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তার সম্মান সব শেষ হয়ে যাবে।

মির্জা ফখরুল বলেন, জনগণের সাথে প্রতারণা করে আজকে ক্ষমতায় বসে আছে। সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এদের, এই দানবকে সরাতে হবে। আমরা দুটি দানব বলে আসছি—একটা করোনা আরেকটা সরকার; সেটাও কিন্তু অদৃশ্য শক্তি নিয়েই চলে। সেজন্য এই দুই দানবকে আমরা যদি সরাতে না পারি, তাহলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এ দানবকে সরাতে আন্দোলন করি। আন্দোলনের মধ্য দিয়েই এ সরকারের পতন ঘটাই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..